,

পরকীয়া অপরাধ নয় বলে ঐতিহাসিক রায়…

news-image

আন্তর্জাতিক ডেস্ক।।  পরকীয়া অপরাধ নয়। তবে বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। পরকীয়া অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ওই রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই আইন স্বেচ্ছাচারীতার নামান্তর। নারীদের স্বাতন্ত্র্য খর্ব করে।

ইংরেজ শাসনামলে তৈরি আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই এই রায় দিল শীর্ষ আদালত। ১৮৬০ সালের ওই আইনে বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং ওই নারীর স্বামীর অনুমতি না থাকলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা বা উভয়ই হতে পারে।

এই আইনকে চ্যালেঞ্জ করেই একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীদের দাবি ছিল, ঔপনিবেশিক শাসনামলের ওই আইনে নারীদের সম্পত্তি হিসাবে গণ্য করে এই আইন তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা উচিত।

আরও দাবি করা হয়েছে, একই অপরাধে পুরুষকে দোষী করলে নারীদেরও দোষী করতে হবে। এই মামলাতেই রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরকীয়া আর অপরাধ বলে গণ্য হবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের