,

রহস্য ভেদ করলেন মুশফিক চাপের মাঝেও ভালো ব্যাটিংয়ের

news-image

নিউজ ডেস্ক।। পাকিস্তানের বিপক্ষে বুধবার রাতে দল ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে মুশফিকুর রহিম কী ইনিংসটাই না খেললেন!

ইনজুরির কারণে সাকিবহীন দলে মাত্র ১২ রান তুলতেই একে একে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান লিটন দাস (৬), সৌম্য সরকার (০) এবং মমিনুল হক (৫)। তবে আসরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের মতো খাঁদের কিনারা থেকে দলকে খেলায় ফিরিয়ে আনেন মুশফিকুর রহিম। তবে সেই ইনিংস শেষ হয়েছে আক্ষেপ দিয়ে। কারণ সেঞ্চুরি হয়নি মাত্র ১ রানের জন্য। তবে যাইহোক, মুশফিকের ৯৯ রানের সেই ইনিংসে ভর করে দল পেয়েছে লড়াইয়ের পুঁজি আর তা সম্বল করে ফাইনালের দেখা পাইয়ে দিয়েছেন বোলাররা।

ভীষণ চাপের মুহূর্তে চওড়া হয়ে ওঠে মুশফিকের ব্যাট। এ নতুন কিছু নয়। আসলে মুশফিকের ব্যাটিং যেন নিস্তরঙ্গ নদীর নির্মল স্রোত। অপ্রয়োজনে উথাল-পাতাল ঢেউ ওঠে না। আবার যত পাথুরে বাধাই থাক, বয়ে চলবেই। ভীষণ চাপের মধ্যে মুশফিক কীভাবে খেলেন এমন অসামান্য সব ইনিংস? প্রশ্নটা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজার। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক এই প্রশ্নের জবাব দিয়েছেন তার ব্যাটিংয়ের ঢঙেই-আত্মবিশ্বাসী।

চাপের মুহূর্তে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার ব্যাখ্যা দিলেন মুশফিক এভাবে, ‘যেভাবে অনুশীলন করি এবং প্রস্তুতি নিই, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে আত্মবিশ্বাস জোগায়। বেশির ভাগ সময়েই সঠিক সিদ্ধান্ত নেই।’

মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে চাপের মুহূর্তে দারুণ এক জুটিতে দলের বিপদ কাটিয়েছেন মুশফিক। সেই জুটি প্রসঙ্গে মুশফিক বলেন, নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং মিঠুনও দারুণ ব্যাটিং করেছে। দ্রুত উইকেট পড়ায় তাকে বলেছিলাম, আমাদের উইকেটে জমে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের