,

‘মাশরাফি ভাই বলেন হয় মারো, না হয় মরো’

news-image

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মাশরাফি বাহিনী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদশ। টাইগারদের দেওয়া ২৪০ রানের সহজ লক্ষ্য তাড়া করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০২ রান। ফলে ৩৭ রানের সহজ জয় পায় বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সাথে মিলে মিথুন গড়েন শতরানের জুটি। এ জুটির উপর ভর করেই ২৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জিতেও যায় বোলার আর ফিল্ডারদের নৈপুন্যে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৯৯ রান করে ফিরে যান সাজঘরে। ওয়ানডেতে এটি তার ৩০তম হাফ সেঞ্চুরি। ৬০ রান করেন মোহাম্মদ মিথুন।

ম্যাচ শেষে মুশফিক জানালেন সাহসী ব্যাটিংয়ের রহস্য। জানান, মাশরাফি ভাই আমাদের একটা কথা বলেন, আমরাও বলি : যুদ্ধের সময় পেছনে তাকানো যায় না। যদি আপনি ভাবেন আমি যুদ্ধে গিয়ে নিরাপদে থাকার চেষ্টা করব, তবে কাজ হবে না। হয় মারো, না হয় মরো-যে কোনো একটা করো।

মাশরাফির এক কথায় জ্বলে ওঠে গোটা দল। নিজেদের উজাড় করে দিয়েছেন সবাই মাঠে। মুশফিকের কথায়, মাশরাফি ভাইর এ কথাটি দারুণ অনুপ্রেরণা জুগিয়েছে। লড়াইয়ে নামলে আসলে দেখার সুযোগ নেই দলে কে আছে না আছে। আমাকে আমার শত ভাগ দিতে হবে। আমরা ফল নিয়ে চিন্তা না করে চেষ্টা করেছি শতভাগ দিতে। জানতাম সেটি দিতে পারলে আমরাই জিতব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের