,

পেছনের ঘটনা মানুষ জানে?

news-image

বিনোদন ডেস্ক : ‘কী দারুণ রসায়ণ, আশা করছি নিশ্চই মানুষজন পেছনের ঘটনা জানে।’ মজা করেই বলছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেই মজা করছিলেন টালিগঞ্জের জনপ্রিয় এই নায়িকা। ছবিতে দুই প্রেমিকা। মিমি চক্রবর্তী এবং ঋত্বিকা সেন। কিন্তু দু’জনের প্রেমিকই অঙ্কুশ। কিন্তু রসায়নটা ভালো কোথায়? সেটা নাকি দর্শকেরাই জানেন বলেই তো দিলেন মিমি। তবে কেমন সেটা, জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের আর কিছুদিন।

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। ছবিতে ধরা পড়তে চলেছে তার দু’রকম চেহারা। বিরতি নিয়ে যে নিজেকে গ্রুম করেছেন নায়ক, সে ইঙ্গিত ট্রেলারেই মিলছে বলে মতো ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

অঙ্কুশ নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। তার কথায়, ‘এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম (রোম্যান্টিক-কমেডি) ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টালিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।’

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মাস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টালিগঞ্জে নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। তার কথায়, ‘এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে।’ সব কিছু ঠিক থাকলে ১২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের