,

এই জুতার দাম ১৪৪ কোটি!

news-image

অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি জুতার মূল্য কত হতে পারে? এমন প্রশ্নে অনেকেই চিন্তায় পড়বেন। বিশ্বের সবচেয়ে দামি জুতার মূল্য ১৩ মিলিয়ন পাউন্ড বা ১৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ১৪৪ কোটির বেশি টাকা)।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়,জুতাটির নাম দ্য প্যাসন ডায়মন্ড সু। এই জুতাকেই বিশ্বের সবচেয়ে দামি জুতা বলে বিবেচনা করা হচ্ছে।

খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জাদা দুবাই নামের একটি কোম্পানি বিশ্বের এই ব্যয়বহুল হীরার জুতা বাজারে নিয়ে এসেছে। গত ২৫ সেপ্টেম্বর বুধবার বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবে ব্যয়বহুল এই জুতার মোড়ক উন্মোচন করা হচ্ছে। দীর্ঘ ৯ মাসের পরিকল্পনায় এই জুতাটি তৈরি করেছে জাদা দুবাই নামের একটি কোম্পানি।

এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি থাকছে ১৫ ক্যারেটের দুই খণ্ড হীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিআইপি, বিশিষ্টজন, গণমাধ্যমসহ প্রায় ৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন।

জুতা জোড়ার ডিজাইনার ও জাদা দুবাইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক মারিয়া মাজারি বলেন, ‘হীরা দিয়ে জুতা জোড়ার নকশা করেছে জাদা দুবাই। দুর্লভ হীরা ব্যবহার করা হয়েছে এতে। জুতার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ মিলিয়ন পাউন্ড।’

জাদা দুবাইয়ের ফ্যাশনেবল অসংখ্য জুতার নমুনা আছে। ক্রেতারা তা দেখে পছন্দ অনুযায়ী অর্ডার দেন। সেভাবেই জুতা প্রস্তুত করে সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এর আগে বিশ্বের ব্যয়বহুল জুতা তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিল। এর মূল্য ছিল প্রায় ১৫ দশমিক এক মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর