,

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও এশিয়া কাপের ফাইনাল, প্রতিপক্ষ আবারও সেই ভারত। তাহলে আবারও কি স্বপ্নভঙ্গের জ্বালা? কে জানে, ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা। শেষ বলের আগে কিছুই বলা যায় না!

আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ফাইনালে প্রতিপক্ষ ভারত মানেই তো গত এশিয়া কাপের দুঃসহ স্মৃতি। এশিয়া কাপের ইতিহাসে সেবারই (২০১৬) প্রথম টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়িয়েছিল। আগের ম্যাচগুলো দোর্দণ্ডপ্রতাপে খেলে ফাইনালে উঠে আসা বাংলাদেশ শিরোপা লড়াইয়ে তেমন প্রতিরোধ গড়তে পারেনি। বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছিল ভারত।

এবার কি তাহলে সেই হারের জ্বালা মেটানোর পালা? এশিয়া কাপে এবারসহ চার টুর্নামেন্ট মিলিয়ে তিনবার ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১২ সালে প্রথমবারের মতো দেখা মিলেছিল ফাইনালের। সেই হারের স্মৃতি ভোলা সম্ভব? শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে পাকিস্তানের ৯ উইকেটে ২৩৬ রান তাড়া করতে নেমে ২ রানে হেরেছিল বাংলাদেশ। মুশফিক-সাকিবের সেই কান্না এখনো পোড়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। গত টুর্নামেন্টে সুযোগ পেয়েও মোছা যায়নি সেই কান্না। এবার? প্রতিপক্ষ তো সেই ভারত—মুশফিকদের মধ্যে আলাদা একটা তাড়না থাকাই স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের