,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং পাকিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কে জিতবে আজ? বলা যাবে ম্যাচ শেষে। তবে শুরুতে টস নামক ভাগ্যের খেলায় জিতল বাংলাদেশ এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চলতি এশিয়া কাপে বাংলাদেশ এবং পাকিস্তান- দু’দলেরই পারফরম্যান্স একই রকম। দু’দলই এখনও পর্যন্ত একই রকম খেলেছে। জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। তাও একেবারে শেষ ওভারের রোমাঞ্চ তৈরি করে। হেরেছে ভারতের কাছে। খুবই বাজে ব্যাটিং করে।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ভারত। শেষ ম্যাচে টাই হওয়ার কারণে তাদের পয়েন্ট ৫। ২৮ সেপ্টেম্বর দুবাইতে ফাইনালে ভারতের সঙ্গী হবে কে? সেটা নির্ধারণ হবে আজ আবুধাবিতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দিয়ে। যে কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এই সমীকরণ নিয়েই খেলতে নামছে দু’দল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের