,

‘খুনের দায়ে’ কাঠগড়ায় শাকিব খান

news-image

কাঠগড়ায় দাঁড়িয়ে শাকিব খান। আদালত কক্ষে আরো আছেন আইনজীবী ও বিচারক। জেরা চলছে। অভিযোগ, শাকিব খান খুন করেছেন দুজনকে। এ রকমই একটি দৃশ্যে গতকাল মঙ্গলবার দেখা গেল শাকিব খানকে অভিনয় করতে। এফডিসির ৪ নম্বর ফ্লোরে আদালতের সেট বানিয়ে এই শুটিং করছিলেন ‘কালপ্রিট’ ছবির পরিচালক শাহিন সুমন। ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটিই এখন নাম বদলে হয়েছে ‘কালপ্রিট’।

কাঠগড়ায় কেন শাকিব—তা জানতে চাইলে পরিচালক শাহিন সুমন বলেন, ‘আসলে গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন শাকিব খান। মূলত ছবির গল্পে দেখা যাবে, দুটি খুনের অভিযোগে তিনি আদালতে এসেছেন। কাকে খুন করেছেন, কেন খুন করেছেন তা এখনই বলা যাবে না। দর্শক হলে গিয়ে বাকিটা বুঝতে পারবেন।’

ছবির নাম পাল্টে ফেলা প্রসঙ্গে পরিচালক বলেন, “আমার ছবির নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। এই নামেই ছবির মহরত করেছিলাম। কিন্তু গল্পের প্রয়োজনে ছবির নামটি বদল করা হয়েছে। এখন ছবির নাম রাখা হয়েছে ‘কালপ্রিট’। আমরা টানা শুটিং করে ছবির কাজটি শেষ করতে চাই।”

শাকিব খানকে নিয়ে শাহিন সুমন বলেন, “শাকিব খান আমাদের দেশের গুণী একজন অভিনেতা। নিজের গুণেই তিনি আজ আকাশচুম্বী সফল হয়েছেন। আমি অনেক আগে থেকেই শাকিব খানকে নিয়ে কাজ করছি। আমার নির্মিত অধিকাংশ সিনেমাই শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছি। দুই বছর আগে নির্মাণ করেছিলাম ‘লাভ ম্যারেজ’। ছবিটি তখন ভালো ব্যবসা করেছে। আশা করি, এই ছবিও দর্শক পছন্দ করবে।”

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘লাভ ম্যারেজ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর শাপলা মিডিয়া প্রযোজিত এই ‘কালপ্রিট’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন শবনম বুবলী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের