,

নতুন প্রেম হয়ে পূজা এল দেবের জীবনে

news-image

বিনোদন ডেস্ক : পূজা এবং দেব। তাদের দু’জনকে এর আগেও একসঙ্গে রুপোলি পর্দায় দেখেছেন দর্শকরা। সেই সময়ও তাদের এই জুটিকে পছন্দ করেছিলেন বাঙালি ছবির দর্শক। আরো একবার তাদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে আপকামিং ছবি ‘হইচই আনলিমিটেড’-এ।

একটি ট্যুইট করে আরো কয়েক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা নিজেই। ‘আরো একবার প্রেমে পড়ার পালা’-এমনটাই তার সাম্প্রতিক ট্যুইটে লিখেছেন দেব। আর এই ট্যুইট পোস্ট হতেই শুরু হয়েছে গুঞ্জন। আগামী ২৮ সেপ্টেম্বর সাউথ সিটি মলে মুক্তি পাবে দেবের আসন্ন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর নতুন রোম্যান্টিক গান ‘ওহ বেবি’।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দু’টি গান। ছবির গান প্রকাশের কায়দায়েও অভিনবত্ব ছিল। কখনও ফ্ল্যাশ মব, কখনও বা ঘুড়ি উত্সবের মাধ্যমে ছবির প্রচার করছেন নায়ক। অভিনব কায়দায় এই ছবির কাস্ট লিস্ট প্রকাশ্যে এনেছিলেন দেব। নিজের রেস্তোরাঁয় একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের দর্শকদের সামনে নিয়ে এসেছিলেন তিনি। তবে সেই তালিকা নিয়ে পরে সমস্যাও হয়।

প্রথমে এই ছবিতে ঘোষণা করা হয়েছিল মিমি চক্রবর্তীর নাম। কিন্তু কোনও অজানা কারণে তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। শোনা গিয়েছিল, মিমির জায়গায় এই ছবিতে দেবের সঙ্গে ফের জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্র। কিন্তু শেষ পর্যন্ত কৌশানীকে কাস্ট করেন পরিচালক।

অন্যদিকে প্রিয়াঙ্কা সরকারও ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যান। ফলে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। রোজার চরিত্রটির নাম শাবানা। তিনি এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। ছবিটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে উজবেকিস্তানে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের