,

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রান্না: পুঁই শাক দিয়ে শুঁটকি ভুনা

news-image

পুঁই শাক দিয়ে বাঁশপাতা চ্যাপা শুঁটকি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই রান্নাটি করা যায় একদম ঝটপট। জেনে নিন রেসিপি।

উপকরণ:

পুঁই শাক- ১ মুঠো (২০টি বড় আকারের পাতা)

বাঁশপাতা চ্যাপা শুঁটকি- ১২টি

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

তেল- ১/৩ কাপ

মরিচ গুঁড়া- স্বাদ মতো

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

রসুন কুচি- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- দেড় কাপ

লবণ- স্বাদ মতো

কাঁচামরিচ- কয়েকটি
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন হালকা করে। পেঁয়াজ নরম হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিন। রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন মসলা। পানি শুকিয়ে গেলে আধা কাপ পানি সিয়ে শুঁটকি দিয়ে দিন। চাইলে শুঁটকি আগেই সেদ্ধ করে কাঁটা সরিয়ে নিতে পারেন। আবার রান্না করার সময়ও কাজটি করা যায়। দুই মিনিটের মধ্যেই শুঁটকি নরম হয়ে কাঁটা আলাদা হয়ে আসবে। কাঁটা সরিয়ে পুঁই শাক কুচি দিয়ে দিয়ে হাঁড়ি ঢেকে দিন ৫ মিনিটের জন্য। চুলার জ্বাল মিডিয়ামের থেকেও সামান্য কম থাকবে। পানি উঠে গেলে ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দিন। লবণ, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আবারও ঢেকে দিন হাঁড়ি। ১০ মিনিট ঢেকে রাখুন। এরমধ্যে কয়েকবার নেড়ে দিতে হবে। সব উপকরণ সেদ্ধ হয়ে গেলে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। রেসিপি ও ছবি: রাবিয়া’স হাউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের