,

এই প্রথম জাতিসংঘ অধিবেশনে মায়ের সঙ্গে শিশু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন মাস বয়সী মেয়েশিশুকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এই প্রথম জাতিসংঘ অধিবেশনে কোনো শিশু তাঁর মায়ের সঙ্গে যোগ দিয়েছে।

জেসিন্ডা আরডার্ন হলেন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সরকারপ্রধান, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন জেসিন্ডা। তিনিই প্রথম ব্যক্তি যিনি শিশুসন্তান নিয়ে এই অধিবেশনে যোগ দিলেন। ভাষণ দেওয়ার সময় তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন।

এখন মায়ের দুধ পান করে শিশু নেভ তে আরোহা। এ কারণে আন্তর্জাতিক এই সফরে তাকে সঙ্গে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।জাতিসংঘে প্রবেশের জন্য এই শিশুর জন্যও পরিচয়পত্র ইস্যু করতে হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের