,

ব্রণ সমস্যা দূর করতে নিমের ব্যবহার

news-image

স্পোর্টস ডেস্ক : সুন্দর ত্বক সবারই পছন্দ। কিন্তু দূষণ, খাদ্যাভাস এবং বিভিন্ন ধরনের অখ্যাত প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের ক্ষতি হয়। অনেকেরই ব্রণের সমস্যা, মুখে দাগ দেখা দেয়। এসব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন নিম পাতার সাহায্যে।

নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বকের জন্য দারুন উপকারী। নিমপাতার সঙ্গে যদি কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন তাহলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বেড়ে যায়।এ জন্য নিমপাতা আর হলুদ একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করুন। তারপর তা নিয়মিত মুখে লাগান। কয়েকদিনের মধ্যে আপনার ব্রণের সমস্যা দূর হবে। সেই সঙ্গে ত্বক অনেক মসৃণ দেখাবে।

নিম আর তুলসী পাতাও ত্বকের জন্য দারুন উপকারী। দু্’টিতেই অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ত্বক মসৃণ করতে সাহায্য করে। এই দু’টি পাতা একসঙ্গে বেটে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে মুখটা ধুয়ে ফেরুন। নিয়মিত এটা করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

নিম পাতা আর পাকা পেঁপে একসঙ্গে মুখে লাগালেও উপকার পাওয়া যায়। এ জন্য নিম পাতা বাটা বা নিমের গুড়া পাকা পেঁপের সঙ্গে ভালভাবে মেশান। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন । কিছুক্ষন পরে মুখটা ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী