,

সভাপতি হলেন সদস্য!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের সুপার খলঅভিনেতা মিশা সওদাগর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতিও তিনি। এবার বাংলাদেশ শিল্পী ঐক্যজোট থেকে আজীবন সদস্যপদ দেয়া হলো তাকে।

শনিবার এফডিসিতে ‘অন্ধকার জগত’ নামে একটি ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে মিশ সওদাগরকে এ সদস্য পদ দেন। এসময় উপস্থিত ছিলেন শিল্পী ঐক্য জোটের সভাপতি ডিএ তায়েব, সাধারণ সম্পাদক জিএম সৈকত, চলচ্চিত্র পরিবারের আহবায়ক ও প্রবীণ অভিনেতা ফারুক, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ।

শিল্পী ঐক্য জোট থেকে আজীবন সদস্যপদ গ্রহণের পর মিশা সওদাগর বলেন, ‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছি। আরেক সংগঠন শিল্পী ঐক্য জোট থেকে আজীবন সদস্যপদ পেলাম। এ জন্য আমি কৃতজ্ঞ। শিল্পী ঐক্যজোট শিল্পীদের নিয়ে কাজ করে। শিল্পীদের কল্যাণে পাশে দাঁড়ায়। আমি চেষ্টা করবো সংগঠনটির সকল ইতিবাচক কর্মকান্ডের সঙ্গে নিজে সম্পৃক্ত থাকতে। আমার শিল্পী সমিতিও শিল্পী ঐক্য জোটের সঙ্গে আছে।’

এ সময় চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ সোহেল রানা, আনোয়ারা, খালেদা আক্তার কল্পনা, সুজাতা, মায়া ঘোষকেও আজীবন সদস্য পদ দেয়া হয়। সমকাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর