,

নিয়ম রক্ষার ম্যাচে বিকেলে মুখোমুখি ভারত-আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ভারত-আফগানিস্তানের আজ মঙ্গলবারের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। কারণ সুপার ফোরে প্রথম দুটি ম্যাচ জিতে ভারত ফাইনালে উঠে গেছে আগেই। আবার আফগানিস্তান পরপর দুটো ম্যাচ হেরে বিদায় নিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ফাইনালের আগে আজ রশিদ খানদের বিরুদ্ধে স্কোয়াডের বাকিদের সুযোগ দিতে চান অধিনায়ক রোহিত শর্মা। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করা লোকেশ রাহুলকে এখনও সুযোগ দেওয়া যায়নি। চোট সারিয়ে ফেরা মনীশ পান্ডেকেও খেলানো হয়নি। রাহুল, মনীশকে আজ আফগান ম্যাচে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। তবে দুটো সেঞ্চুরি করে টুর্নামেন্টে সর্বাধিক রানসংগ্রহকারী শিখর ধাওয়ান বিশ্রামে যেতে চাইছেন না।

রায়াডুকেও বিশ্রাম দেওয়ার জায়গা নেই। তাই হয়তো দীনেশ কার্তিক, কেদার যাদবকে ফাইনালের জন্য তুলে রেখে রাহুল, মনীশকে খেলানো হবে।

বুমরাকে বিশ্রাম দেওয়া হবে সেটা নিশ্চিত। ভুবনেশ্বর কুমারকেও হয়তো একেবারে ফাইনালে খেলানো হবে। পেস আক্রমণে তাই হংকং ম্যাচে অভিষেক হওয়া খলিল আহমেদ, শার্দুল ঠাকুরের জায়গায় আসা সিদ্ধার্থ কউল, অক্ষর প্যাটেলের জায়গায় আসা পেসার দীপক চাহারকে দলে আনা হবে। টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারত ফাইনালের আগে দলের ছন্দ বজায় রাখতে চাইছেন। অন্যদিকে, সুপার ফোরে পরপর দুটো ম্যাচ হেরে বিদায় নেওয়া আফগানরা দেশে ফেরার আগে অঘটন ঘটাতে চাইছে।

বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের