,

অবশেষে শুটিংয়ে ফিরলেন বুবলী!

news-image

বিনোদন প্রতিবেদক : এখন পর্যন্ত ক্যারিয়ারে প্রতিটি ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলীকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। দর্শকদের মাঝেও এই জুটির জনপ্রিয়তা রয়েছে। তবে বুবলীর সাথে অনেকগুলো ছবিতে জুটি হিসেবে করার পর শাকিব সম্প্রতি অন্য নায়িকাদের বিপরীতেও দেখা যাচ্ছে। শাকিবের নতুন একটি চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলাকে।

এছাড়াও আরো কয়েকজন নায়িকার সাথে জুটি বাঁধবেন শাকিব। এই সংবাদগুলো প্রচারের পর থেকেই একটি গুঞ্জন ঢালিউড পাড়ায় রটেছে শাকিবের বুবলীকে হয়তো শাকিবের বিপরীতে দেখা যাবে না। ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ শিরোনামে ছবিটিতে শাকিবের বিপরীতে আবারো দেখা যাবে বুবলীকে। এছাড়াও এই ছবিতে নবাগতা নায়িকা মৃদুলা থাকবেন।

কিন্তু ছবির মহরতে উপস্থিত ছিলেন না বুবলী। মূলত সেখান থেকে এই ছবিটিতে বুবলীর অভিনয় না করা নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে জানা গেছে অবশেষে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবির শুটিং। কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং সেট নির্মাণ করা হয়। শাকিব খানও আজ থেকে শুটিং শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের