,

ঘুমে ট্রাক চালক, প্রাণ গেল ৪ অটোরিকশা চালকসহ ৫ জনের

news-image

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মঙ্গলবার সকাল ছয়টা। যাত্রীর অপেক্ষায় মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অটোরিকশার চালকসহ চারজন। এছাড়াও চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক অটোরিকশার চালক। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)। আহত হয়েছেন অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন ( ২৫), সোহেল ( ২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় চালক মোশাররফ। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা