,

৭ দফা সমাবেশে, ১২ লক্ষ্য উপস্থাপন করবে বিএনপি

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্য প্রক্রিয়ার জন্য আগামী বৃহস্পতিবার জনসভায় দলের ৭ দফা দাবি ও ১২ লক্ষ্য উপস্থাপন করতে পারে বিএনপি। ওই জনসভায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনসহ ঐক্য প্রক্রিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানাতে পারে দলটি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী ২৭ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আগামী বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে জনসভায় বি. চৌধুরী ও ড. কামাল হোসেনসহ ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

অপর একটি সূত্র জানায়, জাতীয় ঐক্য প্রক্রিয়া কোন দিকে যাবে সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। উৎস: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা