,

জীবিত ব্যক্তির বিলাপে মৃতব্যক্তির কবরে কী শাস্তি হয়?

news-image

ইসলাম ডেস্ক।। ক্ষণস্থায়ী পৃথিবী থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। কার বিদায় কখন হবে ঠিক বলা যায় না। তবে মৃত্যু সবাইকে পাকড়াও করবে। এই মৃত্যুর মিছিলে কারও ডাক হবে আগে এবং কারো হবে পরে। তবে আমাদের আত্মীয়-স্বজনের মৃত্যু হলে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিন্তু অনেকে তা না করে চিৎকার করে, কান্নাকাটি করে, বুক চাপড়ায়, বিলাপ ইত্যাদি করে। অথচ এরূপকারীর জন্য হুঁশিয়ারি বাণী ও ভয়াবহ শাস্তির কথা রয়েছে।
মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করায় নবিজী (সা.) কঠোর হুশিয়ারী করেছেন। হজরত আয়েশা (রা.) বলেন, আব্দুল¬াহ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত। রাসূল¬ (সা.) বলেছেন,‘যারা (মৃতব্যক্তির জন্য শোকপ্রকাশে) গাল চাপড়ায়, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াত যুগের মতো চিৎকার দিয়ে কাঁদে, তারা আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ বোখারী : ১২৯৪)

মানুষ যখন মারা যায় তখন তার জন্য যেমন করণীয় রয়েছে, তেমনি বর্জনীয়ও রয়েছে। অতএব বর্জনীয়ের মধ্যে অন্যতম হলো মৃত ব্যক্তির জন্য বিলাপ করা। যা ইসলামে হারাম ঘোষণা করেছে। তাই বিলাপকারী নারী-পুরুষের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। হাদিসের ভাষায়, হজরত আবু মালিক আশ‘আরী (রা.) থেকে বর্ণিত, নবিজী (সা.) বলেছেন, আমার উম্মতের মধ্যে জাহেলিয়াত বিষয়ের চারটি জিনিস রয়েছে। যা তারা ত্যাগ করছে না। আর তা হলো বংশমর্যাদা নিয়ে গর্ব, অন্যের বংশের প্রতি কটাক্ষ, গ্রহ-নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা এবং মৃতদের জন্য বিলাপ করা। রাসূল (সা.) আরো বলেন, বিলাপকারী যদি তার মৃত্যুর পূর্বে তাওবা না করে। তবে কিয়ামতের দিনে তাকে দাঁড় করানো হবে আলকাতরার আবরণ এবং খোস-পাঁচড়ার পোশাক দিয়ে।’ (সহিহ মুসলিম : ৯৩৪)

বিলাপ করে কান্নায় ইসলামে কোনো ফায়দা না থাকায় বিলাপকারীকে এ সম্পর্কিত কোনো কাজে সহযোগিতাও পাপ। কেননা, হাদিসে এসেছে- ইসহাক (রহ.) আনাস (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল¬াহ (সা.) মহিলাদের বায়আত করার সময়ে অঙ্গীকার নিয়েছিলেন যে, তারা মৃতের জন্য বিলাপ করবে না। তখন তারা বললো, ইয়া রাসুলাল¬াহ (সা.)! মহিলারা জাহেলি যুগে মৃতের জন্য বিলাপে আমাদের সহযোগিতা করত। এখন আমরা কী মৃতের জন্য বিলাপে তাদের সহযোগিতা করব না? রাসুলুল¬াহ (সা.) বললেন, ইসলামে মৃতের জন্য বিলাপে কোন সহযোগিতা নেই। (মিশকাত শরিফ : ২৯৪৭)

মৃতব্যক্তির উচিত জীবদ্দশায় আত্মীয়-স্বজনকে ডেকে বিলাপ করে কান্না করা থেকে বিরত থাকতে বলা। যার প্রমাণ মেলে এই হাদিস থেকে। মুহাম্মাদ ইবনু আব্দুল আ’লা (রহ.) হাকিম ইবনু কায়স (রহ.) থেকে বর্ণিত যে, কায়স ইবনু আসিম (রা.) বলেছেন, তোমরা আমার জন্য বিলাপ করবে না। কেননা রাসুল (সা.)-এর ওফাতের পর বিলাপ করা হয়নি। (সহিহ নাসাঈ :১৮৫৪)

অন্য হাদিসে পাওয়া যায়, নবিজী (সা.) বলেন, মৃত ব্যক্তিকে তার জন্য কৃত বিলাপের বিষয়ের ওপর কবরে আজাব দেওয়া হয়। (সহিহ বোখারী : ১২১৫)

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর