,

‘জাকির নায়েক অন্য ধর্মকে অপমান করে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম প্রচার করতে গিয়ে অন্য ধর্মকে অপমান করার প্রবণতা আছে ভারতীয় মুসলিম প্রচারক ডা. জাকির নায়েকের। বললেন মালয়েশিয়ার ইসলাম বিষয়কমন্ত্রী মুজাহিদ ইউসোফ রাওয়া।

সোমবার ‘বহুজাতির মানুষের সঙ্গে বসবাসের চ্যালেঞ্জ এবং ইসলাম’ বিষয়ক একটি সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

মুজাহিদ বলেন, অন্য ধর্মের প্রতি আক্রমণ করা মালয়েশিয়ার আইন-কানুন ও রীতি বিরোধী। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ। আমরা অন্যদের সঙ্গে হাস্যকর বিতর্কে জড়াতে চাই না।

তিনি বলেন, ইসলাম বিষয়কমন্ত্রী হিসেবে অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। আগে ইসলাম প্রচারের কাজগুলো সফল হতো। কারণ তখন অন্য ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানা হতো না।

মুজাহিদ বলেন, অন্য ধর্মকে উপহাস না করে ইসলাম প্রচারের পদ্ধতি এবং বুদ্ধিমত্তা অর্জন করতে হবে আমাদের। অন্য ধর্মকে অপমান না করেও ইসলাম প্রচার করা সম্ভব। যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে, তবে অন্য ধর্মকে অপমান করার কোনও প্রয়োজন নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা