,

যুবরাজবিরোধী ৩ সৌদি নাগরিক পেল ‘বিকল্প নোবেল’

news-image

ডেস্ক রিপোর্ট ।। ‘বিকল্প নোবেল পুরস্কার’ জিতেছেন কারান্তরীণ থাকা তিন সৌদি নাগরিক। ওই তিনজন সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তনের জন্য শান্তিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন; যাদের ১০ বছর ও ১৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।

পুরস্কার জেতা ওই তিন নাগরিককে সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থা, বর্তমান বাদশাহ এবং যুবরাজবিরোধী বলে আখ্যায়িত করা হয়ে থাকে।

ইডেন থেকে ‘অলটারনেটিভ নোবেল প্রাইজ’ নামের বিকল্প এ নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ১৯৮০ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

পুরস্কার বিজয়ী তিনজন হলেন আব্দুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ আল-কোহাতানি এবং ওয়ালেদ আবু আল-খায়ের। তিনজনকে প্রাইজমূল্য হিসেবে যৌথভাবে ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার পুরস্কার দেয়া হবে।- আল-জাজিরা, যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা