,

অশ্লীল দৃশ্যে আলোচনায় কমল হাসান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমা সিনেমার অন্যতম অভিনেতা কমল হাসান। বয়সকে উড়িয়ে তিনি এখনো অনবদ্য সিনেমাতে। বিতর্কের সাথেও তার সখ্যতা আছে।

বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বিশ্বরূপম ২’ ছবি। গত ১০ আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমার দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।

বিখ্যাত সেই স্পাই-মুভির সিক্যুয়েলে কমল হাসান ছাড়াও রয়েছেন রাহুল বোস, আন্দ্রেয়া জেরেমিয়া, জয়দীপ আহলাওয়াত ও শেখর কাপুর।

সাধারণত কমল হাসানের ছবি মুক্তি ঘিরে নানা ধরনের বিতর্ক তৈরি হয়, অন্তত এর আগে বেশ কয়েকবার তেমনটাই দেখা গিয়েছে। কিন্তু ‘বিশ্বরূপম ২’ নিয়ে মুক্তির আগে পর্যন্ত তেমন কিছু একটা শোনা যায়নি। এমনকি ছবি নিয়ে খুব বেশি রকম প্রচারও হয়নি। এই ছবির বেলাতে যেন উলটো পথেই হাঁটতে চাইলেন কমল।

নিরবেই প্রচার চালিয়ে মুক্তি দেয়া এই ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। সেসব দৃশ্য কেমন করে সেন্সরে অনুমতি পেল সেই প্রশ্নও তুলছেন অনেকে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, সেন্সর বোর্ডে ছবিটি আটক ছিলো অনেকদিন। কমল হাসান ও পূজা কুমারের চুম্বনের অনেক দৃশ্য বাদ দেয়া হয়েছে। এমনকী অভিনেত্রীর গোসল করার দৃশ্যও বাদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই প্রতিবেদন অনুযায়ী, ছবির একটি মৃত্যুদৃশ্যও নাকি সেন্সর বোর্ড কেটে ফেলতে বাধ্য হয়েছে। এমনকী সিনেমাটির অনেক জায়গায় সংলাপ ‘মিউট’ করা হয়েছে।

এত কাটছাটের পরও ‘বিশ্বরুপম ২’ ছবির অশ্লীলতা আলোচনায়। যথারীতি আলোচনায় কমল হাসানও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের