,

মুশফিকের নাচে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। মুশফিকুর রহিম বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যানদের একজন, তিনি উইকেটকিপিং করেন। একটা সময় দলকে নেতৃত্বও দিয়েছেন। তিনি যে লেখাপড়ায় বেশ ভালো, মিডিয়ার কল্যাণে সেই খবরটাও জানা আছে অনেকের। তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নাচ শিখেছেন, এমন খবর কখনও শোনা যায়নি।

তবে যার মধ্যে এত প্রতিভা, তার আবার সব কিছু শিখতে হবে কেন! ভেতর থেকেও তো অনেক কিছু বেরিয়ে আসে। যেমনটা বেরিয়ে এলো এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর। শেষ ওভারে ম্যাজিশিয়ান মোস্তাফিজুর রহমানকে নিয়ে পুরো দল যখন উল্লাসে ভাসছে, তখন আলাদা করে নজর কাড়লো মুশফিকের উদযাপন।

শেষ বলে আফগানিস্তানের দরকার ছিল ৪ রান। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিটি সরাসরি মুশফিকের হাতে যাওয়ার পরই আনন্দে চিৎকার করে উঠলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। খানিক বাদেই দেখা গেল তার ব্যতিক্রমী উদযাপন। অনেকটা ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন ড্যান্সের’ মতো নাচতে থাকলেন মুশফিক। হাত পা দুলিয়ে সে কি নাচ!

মুশফিকের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এবারই অবশ্য প্রথম নয়। এর আগেও একবার মুশফিকের এমন নাচের দেখা মিলেছিল। তবে সেটা ছিল দলের বিখ্যাত ‘নাগিন ড্যান্স’-এর আদলে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে ব্যাট প্যাড পড়ায় অবস্থায়ই সাপের মতো ফনা তুলে নাচ দেখিয়েছিলেন মুশফিক। সেই নাচটিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা