,

চালককে মারধর করায় মহাখালীতে সড়ক অবরোধ, যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধরের জেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। পরে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে। রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সূত্রপাত। রাত ১২টা পর্যন্ত রাস্তায় গাড়ির চলাচল বন্ধ থাকায় যানজট গিয়ে ঠেকে গাজীপুর পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানো কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা।

ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পার্শ্বে সড়কের দুই লেনই অবরোধ করে। রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত ১২টাতে রাস্তা স্বাভাবিক হয়নি। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাস্থল বনানী থানার মধ্যে পড়েছে। সেখানে যোগাযোগের পরামর্শ দেন তিনি। বনানী থানার ওসি, ওসি তদন্ত ও ওসি অপারেশনকে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।

গুলশান বিভাগের এসি (পেট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পার্শ্বে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। রাত সোয়া ১২টার দিকে যান চলাচল শুরু হয়েছে।

পরে রাত ১২টা ২০ মিনিটে বনানীর ওসি ফরমান আলী জানান, পরিবহন শ্রমিককে স্থানীয়রা মারধর করায় রাস্তা অবরোধ করেছিল শ্রমিকরা। সমঝোতার ভিত্তিতে ঘটনার সমাপ্তি ঘটেছে। এখন সব স্বাভাবিক। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর