,

এখন থেকে সিনেমায় নিয়মিত হবো: অমৃতা

news-image

বিনোদন ডেস্ক : স্বল্প বিরতি ভেঙে আবারও অভিনয়ে মনোযোগী হয়েছেন চিত্রনায়িকা অমৃতা খান। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

রয়েল খান পরিচালিত সিনেমাটির নাম ‘সমসাময়িক’। এতে একজন এতিম মেয়ের চরিত্রে পর্দায় হাজির হবেন ‘পাগলা দেওয়ানা’খ্যাত এই অভিনেত্রী।

সোমবার (২৪ সেপ্টেম্বর) অমৃতা বলেন, ‘এ লেভেল পরীক্ষার জন্য আমাকে বছরখানেক অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট পেলাম। সন্তোষজনক ফল পেয়েছি। তাই নতুন করে নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করছি। এখন থেকে সিনেমায় নিয়মিত হবো।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে অমৃতা বলেন, আমার প্রথম সিনেমার পরিচালক ছিলেন রয়েল খান। তার সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেলাম। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ‘সমসাময়িক’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি।

আগামী ৩ নভেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এতে অমৃতার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

অমৃতা বর্তমানে আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার নায়ক ঋদ্বিস। অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে রয়েল খান পরিচালিত ‘গেম’ সিনেমার মধ্য দিয়ে অমৃতার বড় পর্দায় অভিষেক হয়। একই বছর এই অভিনেত্রীর ‘পাগলা দেওয়ানা’ ও ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়না পাখির সংসার’। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর