,

মোস্তাফিজকে মুম্বাই ইন্ডিয়ান্স ‘খুব ভাল’

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সুপার ফোরের ম্যাচ। শেষ ওভারে আফগানদের প্রয়োজন ৮ রান। হাতে ৪ উইকেট। এমন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ৫০-৫০ জয় দেখতে পাচ্ছিল দুই দলই।

কিন্তু শেষ ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কাটার কারিশমায় আফগানরা নিতে পারেন মাত্র ৪ রান আর বাংলাদেশ পায় ৩ রানের রোমাঞ্চকর জয়। মোস্তাফিজের এমন অতিমানবীয় ডেথ ওভারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদসহ দলের অন্যান্য সদস্যরা।

নিজেদের দলের সদস্যের এমন পারফরম্যান্সের পর প্রশংসা করতে ভোলেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সও। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে তারা লিখেছে, ‘খুব ভালো, মোস্তাফিজুর রহমান। বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে মোস্তাফিজ শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করেছেন, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে এশিয়া কাপে টিকিয়ে রেখেছে তিনি।’

প্রশংসা পেয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো থেকেও। জয় নিশ্চিত করার পর ক্রিকইনফোর টুইটার থেকে পোস্ট করে লেখা হয়, ‘শেষ বলে চার রান দরকার ছিল, শেনওয়ারি ব্যাট ঘুরাল এবং তার হাত ফসকে গেল ব্যাট! মোস্তাফিজ করে দেখিয়েছে, বাংলাদেশের হয়ে। আরেকটি উত্তেজনায় ভরা ম্যাচ হয়ে গেল, যেখানে ফের আফগানিস্তানকেই হারতে হল।’

এর আগে ওয়ানডে অধিনায়ক মাশরাফি তো এক কথায় মোস্তাফিজকে জাদুকরই বলে দিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের