,

আপনিও ভুগছেন নাকি সেলফি রোগে!

news-image

অনলাইন ডেস্ক : সেলফি তুলে জুম করে খুঁটিয়ে দেখা, পছন্দসই না হওয়া পর্যন্ত বারবার তুলে যাওয়া। কিংবা ছবি তুলে ফটো ফিল্টারে এডিট করে নিজেকে দারুণ সুন্দর করে তোলা। তারপর সোশ্যাল মিডিয়ায় সে ছবি পোস্ট করে লাইকের বন্যায় ভেসে যাওয়া। এ অভ্যাস কি আপনারও আছে?

তাহলে আপনি স্ন্যাপচ্যাট ডিসমরফিয়ার শিকার! অবাক হচ্ছেন? ভাবছেন স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া আবার কী?

চিকিৎসকেরা জানাচ্ছেন, এটা এক ধরনের মানসিক অসুখ। যাদের আত্মবিশ্বাস কম, সাধারণত তাদের মধ্যেই এই অসুখ দেখা যায়। কৃত্রিমভাবে নিজেদের সুন্দর করে তুলে তারা সেই আত্মবিশ্বাসটাই ফিরে পেতে চান।

প্ল্যাস্টিক সার্জন লোকেশ কুমার বলেন, আগে দেখা যেত অনেকেই কোনো সেলিব্রিটির ছবি নিয়ে এসে তার মতো চোখ বা নাক বা ঠোঁট পেতে চাইছেন। কিন্তু এখন প্রযুক্তির সাহায্যে নিজেদের ছবিই এডিট করে প্ল্যাস্টিক সার্জারির জন্য চিকিৎসকের কাছে চলে আসছেন তারা।

মেয়ে বা ছেলে উভয়ের মধ্যেই এই মানসিক রোগ দেখা যায়। যার অনুপাত ৭:৩। অর্থাৎ ১০০ জনের মধ্যে ৭০ জন নারী এবং ৩০ জন পুরুষ এই রোগের শিকার।

তবে দেখা গিয়েছে, নারীদের ওই ৭০ জনের মধ্যে বেশিরভাগই প্রফেশনাল কারণে নিজেদের মুখ বদলাতে চাইছেন। তারা এই মানসিক রোগের শিকার নন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সাধারণত ওই ৩০ জনই স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া আক্রান্ত।

মনোরোগ বিশেষজ্ঞ হিরণ্ময় সাহা বলেন, এটা একটা মানসিক অসুখ। যারা খুব অবসাদে ভোগেন, অনেক সময় তারা নিজেদের মানসিক তৃপ্তির জন্য এ রকম করে থাকেন।

সেলফি তুলে ফটোফিল্টার কাজে লাগিয়ে ফেস বিউটি বাড়িয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রচুর ভাল কমেন্ট এবং লাইক পেতে চান তারা।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের