,

ভারত-শ্রীলঙ্কার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

news-image

অনলাইন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানকে ৩ রানে হারানোর ম্যাচে অনেকের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবদান কম নয়। চতুর্থ উইকেট জুটিতে ম্যাচ আজহার আফগান ও হাসমাতুল্লাহ শাহিদি ম্যাচ থেকে বাংলাদেশকে প্রায় ছিটকে ফেলে দিচ্ছেলেন। হাতে থাকা তিন বিশেষজ্ঞ স্পিনার, এমনকি মুস্তাফিজকে দিয়েও যখন কোনো ফল আসছিল না, তখন বল নিজের হাতে তুলে নেন অধিনায়ক মাশরাফি। সফলতাও আসে। ৪০তম ওভারে ভয়ংকর হয়ে উঠা আজহারকে ৩৯ রানে এবং ৪৪তম ওভারে আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার (৭১) শাহিদিকে ফিরিয়ে ম্যাচের লাগাম ধরে রাখেন মাশরাফি।

আর এই দুই উইকেট নেওয়ার মধ্য নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ওয়ানডেতে দ্রুততম ২৫০ উইকেট পাওয়া বোলারের তালিকায় ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও লংকান পেস মেশিন চামিন্দা ভাসকে পেছনে ফেলেছেন মাশরাফি। কপিল ২১৮ ম্যাচ এবং ভাস ২০৪ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আর সেই তালিকায় ঢুকতে মাশরাফি খেলেছেন মাত্র ১৯৪টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর