,

চার সহস্রাধিক ওয়েবসাইট বন্ধ করল চীন

news-image

অনলাইন ডেস্ক : চার সহস্রাধিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।দেশটির অনলাইন সাহিত্য থেকে রুচিহীন তথ্য মুছে ফেলার লক্ষ্যে তিনমাস ধরে পরিচালিত ক্যাম্পেইনে এসব ওয়েবসাইট ও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

চীনের পর্নোগ্র্যাফিক ও অবৈধ প্রকাশনা বিরোধী জাতীয় দপ্তর এবং রাষ্ট্রীয় প্রেস ও পাবলিকেশন প্রশাসন গত মে মাসে যৌথভাবে এই ক্যাম্পেইন শুরু করে।

সংস্থা দুটি জানিয়েছে, আগস্ট পর্যন্ত সারাদেশে ১২০টি আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। ২৩০টি প্রতিষ্ঠানকে অনিয়ম সংশোধনের নির্দেশ দেয়া এবং এক লাখ ৪৭ হাজার রুচিহীন তথ্য সরিয়ে নেয়া হয়েছে।

তারা জানিয়েছে, কপিরাইট আইন লঙ্ঘনের পাশাপাশি অনলাইন উপন্যাসগুলোতে মূল্যবোধহীনতা ও অশ্লীলতা ছড়ানোর মতো বিষয়বস্তু এই ক্যাম্পেইনের লক্ষ্যবস্তু ছিল। সূত্র: সিনহুয়া

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের