,

চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া লাখ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা এলাকা থেকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশের ধারণা, যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন। সে জন্য পুলিশ রহস্য ভেদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুক নামে একজনকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। তবে এখনো জানা যায়নি, কারা এই বিশাল ইয়াবা চালান মজুদ করল। এমন কী কারা এ সবের পিছনে জড়িত। এর হদিস বের করতে মাঠে নেমেছে পুলিশ। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের