,

সিইসিসহ তিনজনের বিরুদ্ধে আইনি নোটিশ

news-image

নিউজ ডেস্ক : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলনের আবেদন খারিজ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি। তার পক্ষে আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সংশি­ষ্টদের এ নোটিশ পাঠান। গণসংহতি আন্দোলনের নিবন্ধনের আবেদন খারিজাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশি­ষ্টরা এর জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উলে­খ করা হয়েছে। সিইসি ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের একজন উপ-সচিবকে বিবাদী করা হয়েছে নোটিশে।

আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে আবেদনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের দুটি প্রবিধানের সুষ্পষ্ট ব্যাখ্যা না থাকায় সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দেয়ার জন্য চলতি বছরের ৮ এপ্রিল ইসি থেকে নির্দেশ দেয়া হয় দলটিকে। পরবর্তীতে প্রবিধানের বিষয়টি ঠিক করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ২২ এপ্রিল ইসিতে দাখিল করে দলটি। গত ১৯ জুন আইন অনুসারে আবেদন সঠিক হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেয়া হয়।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করা। যে জন্য আমরা বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলাম। আর আমাদের গঠনতন্ত্রে যদি কোনো অসঙ্গতি থাকে বা সংশোধনী গ্রহণযোগ্য মনে না হয় তাহলে সঙ্গতিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন আমাদেরকে ডাকতে পারতেন। কিন্তু সেই সুযোগ আমাদের জন্য রাখা হয়নি।’

তিনি বলেন, ‘যদি আমরা নোটিশের জবাব না পাই তাহলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর