,

ওজন কমিয়ে ফিরলেন অমৃতা

news-image

বিনোদন প্রতিবেদক: মাঝে হঠাৎ করেই ওজন বেড়ে যায় অমৃতার। কাছাকাছি সময়ে পরীক্ষার ব্যস্ততাও শুরু হয়। এই সময়টাতে ছবির কাজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন চিত্রনায়িকা অমৃতা। দেখা যায়নি চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো আড্ডায়ও। পরীক্ষা শেষে ওজন কমিয়ে এখন আবার ছবির কাজে মনোযোগী হলেন এই নায়িকা। এরই মধ্যে কাজ শুরু করেছেন ‘ও মাই লাভ’ নামের নতুন একটি ছবির। মাসখানেক ধরে একেবারে চুপিসারে এই ছবির শুটিং করছেন বলে প্রথম আলোকে জানান নায়িকা অমৃতা।

দেড় বছর আগে ‘ময়না পাখির সংসার’ নামে একটি ছবির শুটিং করেছিলেন। শুটিং শেষে এখন ছবিটির মুক্তির অপেক্ষায় আছেন বলে জানান অমৃতা। নতুন ‘ও মাই লাভ’ ছবির পরিচালক আবুল কালাম আজাদ। এই ছবিতে অমৃতার নায়ক ঋদ্দিস।

ঢালিউডের এই নায়িকা বলেন, ‘মাঝে অনেক মুটিয়ে যাই। ছবির কাজ থেকে দূরে থাকায় ওসব নিয়ে ভাবিনি। কিন্তু পরীক্ষার শেষে যখন নতুন ছবির শুটিংয়ের কথা হচ্ছিল, তখন ওজন কমানোর মিশনে নামি। দুই মাসে ৫ কেজি ওজন কমাতে সক্ষম হই। এরপর ছবির কাজ শুরু করি। তবে ওজন আরও কমাতে হবে।’

এদিকে ‘ও মাই লাভ’ ছবির শুটিংয়ের মধ্যেই নতুন আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমৃতা। ‘সমসাময়িক’ নামের এই ছবির পরিচালক রয়েল খান। অমৃতা বলেন, ‘এ লেভেল পরীক্ষা শেষ করলাম। এখন থেকে আবার ছবিতে অভিনয় করতে পারব। ভালো ভালো গল্পের প্রস্তাব পাচ্ছিও।’

প্রথম ছবিটির কাজ শেষের পর্যায়ে আর আগামী নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে ‘সমসাময়িক’ ছবির শুটিং, এমনটাই জানালেন অমৃতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের