,

মেসির গোলেও কাজ হলো না

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় চলতি মৌসুমের প্রথম চার ম্যাচেই জয়। পাঁচ নম্বর ম্যাচটিতে নিজেদের মাঠে পা ফসকাল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রোববার রাতের ম্যাচে জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের ১২ মিনিটেই অতিথিদের জালে শট নেন মেসি। তবে গোলের দেখা পাননি জিরোনার গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বলে। যদিও গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসিকে। ১৯ মিনিটে আর্জেন্টাইন তারকার গোলে এগিয়ে যায় বার্সা। মিনিট দশেক পর সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জিরোনা। তবে প্রথমার্ধেই স্তুতির গোলে সমতায় ফেরে অতিথিরা। ৪৫ মিনিটে বেনিতেসের ক্রস থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান স্তুতি।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার পরিবর্তে উল্টো গোল হজম করে বসে স্বাগতিকেরা। ম্যাচের ৫১ মিনিটে বার্সার বুকে দ্বিতীয়বারের মতো ছুরি চালান প্রথমার্ধে সমতাসূচক গোল করা স্তুতি। ৬৩তম মিনিটে পিকের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

এই ম্যাচে পয়েন্ট হারিয়েও ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একই পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদের নাম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের