,

শ্বশুরকে গাছে বেঁধে পুত্রবধুর গোপনাঙ্গে মরিচের গুঁড়া

news-image

নিউজ ডেস্ক।। চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা শ্বশুরকে গাছে বেঁধে তার সামনেই পুত্রবধূকে নগ্ন করে চলছে শারীরিক নির্যাতন। শেষে যৌনাঙ্গে মরিচের গুঁড়া ঢুকিয়ে চালানো হয় নারকীয় অত্যাচার। এমনই একটি ভিডিও মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। আর এমন ভয়ঙ্কর ঘটনা দেকে শিউরে উঠেছেন অনেকেই।

আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, করিমগঞ্জের আসামে মিজোরাম সীমানার আদিবাসী অধ্যুষিত মাগুরা গ্রামের নির্যাতিতা ওই মহিলা স্থানীয় থানায় অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগে তিনি লিখেছেন, ’১০ সেপ্টেম্বর সকালে আচমকাই দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ৬-৭ জন যুবক। দাবি করে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া ৮৫ হাজার টাকা তাঁদের দিয়ে দিতে হবে। আমি অস্বীকার করতেই বেআইনি মদ বিক্রির অভিযোগ তুলে মারধর শুরু করে। তার মধ্যেই বাড়িতে জড়ো হন গ্রামবাসীরাও। আমার শ্বশুরকে গাছে বেঁধে ফেলে ওরা। তাঁর সামনেই আমাকে নগ্ন করে চলে মারধর। শেষে আমার যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেয়। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর ওই অবস্থাতেই আমাকে ফেলে রেখে পালিয়ে যায় সবাই।’
ভারতের আসামের এই ভয়ঙ্কর ঘটনা ১০ সেপ্টেম্বর ঘটলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সম্প্রতি পুলিশ প্রশাসনের নজরে আসে। নির্যাতিতা করিমগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করার পর ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামের পুলিশের ডিজি কুলধর সইকিয়া বলেন, ‘পুলিশে অভিযোগ জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলে মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল। আমরা ১৯ জনকে গ্রেফতার করেছি। বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের