,

আবারও বিয়ে করে স্ত্রীকে নিয়ে হানিমুনে মোশাররফ করিম!

news-image

বিয়ে করেছেন মোশাররফ করিম। এটি পুরনো খবর। তবে আবারও বিয়ে করেছেন তিনি। এ খবর একেবারেই নতুন।

দীর্ঘদিন ধরে এ অভিনেতার বসবাস সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। সেখান থেকে দেশে ফিরে বিয়ে করেছেন তিনি। স্ত্রীকে নিয়ে হানিমুনে দুবাই যাবেন। সেখানেই তার স্থায়ী হওয়ার ইচ্ছা। এসব কিছু ঘটেছে মোশাররফ করিম অভিনীত ‘বিবাহ হবে’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে।

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রওনক হাসান। এ নাটকের মাধ্যমে প্রথমবার ধারাবাহিক নাটক পরিচালনার খাতায় নাম লেখালেন রওনক হাসান। এরই মধ্যে রাজধানীর অদূরে ভাওয়ালে নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প আমার ভালো লেগেছে। গতানুগতিক কোনো গল্প নয়। ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছি।’

এতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, নাদিয়া, সুজাত শিমুল, জুঁই করিম প্রমুখ। নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে বলে পরিচালক জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর