,

ধর্ষণের পর মাথা কেটে নিয়ে গেল ধর্ষণকারীরা

news-image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই চা বাগান থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ধলাই চা বাগানের ১ নম্বর সেকশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের শ্রমিকরা সাদা শাড়ি মোড়ানো একটি মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়।

বিকেলে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল, যৌন উত্তেজক ওষুধ ও কনডম উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে গেছে ধর্ষণকারীরা। তবে মরদেহ যেন চেনা না যায় তাই মরদেহের মাথা কেটে নিয়ে গেছে তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মস্তকবিহীন মরদেহটি মৌলভীবাজার হাসপাতাল মর্গে সুরতহাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। নিহত নারীর মাথা উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর