,

আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পত্রিকায় ছবি না ছাপিয়েও আওয়ামী লীগের জনপ্রিয়তা ঢেকে রাখা যাবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ঘরে ঘরে। আওয়ামী লীগ যেখানেই জনসভা করেছে লক্ষ লক্ষ লোক অংশ নিয়েছে। এটা গণমাধ্যম না দেখলেও জনগণ দেখেছে, দেশবাসী দেখেছে। আজ রবিবার সকালে চট্টগ্রামে কর্ণফুলীতে এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরও বলেন, এভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। সত্য ঢাকা দিয়ে রাখা যায় না। আমিও গণমাধ্যমের লোক ছিলাম। সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন, দেশবাসীর কাছে তিনি মিথ্যাচার করেছেন। জাতিসংঘ মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানায়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা। তারা ভুয়া, প্রতারক। এ দল ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র থাকবে না, উন্নয়ন হবে না। দেশের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধানের শীষ এখন পেটের বিষ।

এ ছাড়াও জাতীয় ঐক্য জোটের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতায় নেতায় জোট করলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ৬৪ ভাগ জনপ্রিয়তা যে দলের তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় না। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর