,

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটিতে ভারত ও চীনের বেশ প্রভাব রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন চীনপন্থী এবং তার বিরোধী ইব্রাহিম মোহামেদ সোলিহ ভারত এবং পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত। খবর বিবিসির।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

মালদ্বীপের গণতান্ত্রিক অবস্থার উন্নতি না ঘটলে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

এদিকে নির্বাচনের আগে বিরোধী দলের সদরদপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট নয় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দেয়। তাদের মধ্যে রয়েছে মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও। ২০১২ সালে নাশিদকে ক্ষমতাচ্যুত করা হয়।

কিন্তু আদালতের ওই রায়ের পর প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে দুইজন বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ইয়ামিনের এ ধরনের পদক্ষেপকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিহ্ন হিসেবে দেখা হয়। এরপর ওয়াশিংটন, লন্ডন এবং দিল্লি তার শাসনের সমালোচনা করে।

উল্লেখ্য, মোট ২৬টি প্রবাল প্রাচীর ও ১১৯২টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপের অর্থনীতি পর্যটন খাত নির্ভর। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে মালদ্বীপের চার লাখ মানুষজন বিপদের মুখের পড়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর