,

কোরিয়ায় অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ে তেমন দেখা যাচ্ছে না তবে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করতে দেশ -বিদেশ ঘুরছেন তিনি। গত সপ্তাহে দুবাইয়ে একটি স্টেজ শোতে অংশ নেন।

এবার পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ায়। আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) সিউলের আনসান ওয়া স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশ নেয়ার কথা রয়েছে। অপু জাগো জানান, সেখানে স্থানীয় বাঙালি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ অংশ নিবেন তিনি।

তিনি বলেন,প্রবাসীদের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছি। সেখানে বাঙালিদের উৎসব হবে। বেশ বড় পরিসরের আয়োজন। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে। অনুষ্ঠান শেষ করে ২৪ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলেও তিনি জানান।

দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করছেন। এই ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে বাপ্পী চৌধুরী রয়েছেন তাঁর বিপরীতে। এছাড়াও রফিক সিকদারের একটি ছবিতে তাঁর অভিনয় করার কথা সে ছবি সম্পর্কে কোনো আওয়াজ নেই। নচিকেতা চক্রবর্তীর গল্পে কলকাতার একটি ছবিতে কাজ করছেন তিনি। ছবির নাম ‘শর্টকাট।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের