,

অল্পের জন্য বেঁচে গেলেন ইউএস বাংলার যাত্রীরা

news-image

নিউজ ডেস্ক : এবার অল্পের জন্য বেঁচে গেলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী যাত্রীরা। গত শুক্রবার উড্ডয়ন শুরুর প্রাক্কালেই হঠাৎ এয়ারক্রাফটের নোজগিয়ার অচল হয়ে যায়। এসময় অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর রানওয়ে থেকে সরিয়ে এক পাশে নেওয়া হয় এয়ারক্রাফটটি।

সংশ্লিষ্ট সূত্রমতে, গাফেলতির কারণেই এমনটি ঘটেছে। একটি ফ্লাইট উড্ডয়নের আগে করণীয়গুলো যথাযথ প্রতিপালন না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এই সূত্রমতে, নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার পরও দেশীয় এই বিমান সংস্থাটি সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

জানা যায়, ইউএস বাংলার চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের জন্য রানওয়ে অভিমুখে রওনা হয়। রানওয়েতে যাওয়ার পর এয়ারক্রাফটের নোজ গিয়ারে ত্রুটি দেখা দেয় এবং রানওয়ে ব্লক হয়ে যায়। ঐ সময় অবতরণের জন্য অপেক্ষমাণ অন্যান্য ফ্লাইট তখন নামার অনুমতি পায়নি। উড্ডয়নের জন্য অপেক্ষমাণ ফ্লাইটগুলোও বিলম্বিত হয়। বেলা ১১টার পর এক ঘণ্টারও বেশি সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এসময় অবতরণের অপেক্ষমাণ ফ্লাইটগুলো আকাশে চক্কর দিতে থাকে। পুরো ঘটনায় বিমানবন্দর এলাকায় বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হয়। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের