রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি চাই না সে ওয়েব সিরিজটি দেখুক : সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক।। সানি লিওন এর জীবনী ভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর : দি আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এর প্রথম মৌসুম ব্যাপক সাড়া জাগিয়েছে। সানি লিওনের ভাই সন্দীপ বোহরা কী সিরিজটি দেখেছিলেন?

প্রথম মৌসুমে দেখানো হয়েছিল, কীভাবে বলিউডে নিজের আসন পাকা করে নিয়েছিলেন সানি লিওন। বায়োপিক ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখানো হবে পর্নো ইন্ডাস্ট্রিতে কীভাবে ঢুকেছিলেন তিনি। এ মৌসুমে আরো দেখানো হবে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর প্রেম ও বদলে যাওয়া জীবন।

দ্বিতীয় মৌসুমের ট্রেইলার মুক্তির পর দর্শকমনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। তাঁরা সানির জীবনের সব সত্য জানতে চান। আর গত রাতে প্রথম পর্ব মুক্তির ভেতর দিয়ে শুরু হয়েছে ‘করণজিৎ কউর : দ্বিতীয় মৌসুম’।

সম্প্রতি তিনি কথা বলেন সংবাদমাধ্যম বলিউড লাইফের সঙ্গে। তাকে জিজ্ঞেস করা হয়, ওয়েব সিরিজে তাঁকে দেখার পর তাঁর ভাই সন্দীপ বোহরার প্রতিক্রিয়া কী। এ অভিনেত্রী বলেন, ‘আমার ভাই দেখতে পারবে না এটা। কারণ এখানে এমন কিছু দেখানো হয়েছে, যা একেবারেই সত্য এবং দেখা খুব কঠিন।’

সানি আরো বলেন, ‘সে আমাকে মিথ্যা বলেছে যে, সে সব পর্বই দেখেছে। তবে আমি এ জন্য খুশি। আমি এ জন্য হতাশ নই। আমি চাই না, সে দেখুক। আমি চাই না, তাঁর খারাপ লাগুক।’

কিছুদিন আগে সানি বলেছিলেন, এ ওয়েব সিরিজে তিনি তাঁর অতীতের সত্যটাই তুলে ধরেছেন।

বলিউডে অভিনয়জীবন শুরুর আগে সানি ছিলেন মার্কিন পর্নো ইন্ডাস্ট্রির নামকরা তারকা। পর্নো তারকা থেকে বলিউড তারকা—ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে সানি তাঁর দীর্ঘ যাত্রার কথাই বলেছেন। যা বলেছেন, তা তাঁর অতীতের সত্য।

সানি লিওন বলেন, ‘অতীতে ফিরে যাওয়া খুবই কঠিন। কিন্তু এই সিরিজটি তাঁর অতীতকে উপস্থাপন করবে ও সত্য জানার সুযোগ করে দেবে।’

‘আমি আমার গল্প বলেছি। আমি জানি, সেগুলো কী। এটা সিনেমার মতোই কঠিন। এটা আমার কাছে খুবই আবেগপ্রবণ যাত্রা। কিন্তু আমি খুশি এ কারণে যে, আমি আমার সত্যটা বলেছি। এটা আমার জন্য কতটা কঠিন ছিল, তা ব্যাপার নয়।’

এ জাতীয় আরও খবর

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল

বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ময়মনসিংহে বেশি

হাবিবুরসহ ৫ পুলিশের রায় আজ, সরাসরি দেখাবে বিটিভি

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: সন্দেহভাজনের ছবি প্রকাশ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে থাকবে সিসি ক্যামেরা

চট্টগ্রামে ৮০০ একরে গড়বে চীনা শিল্প পার্ক

তুরাগে সাত লাশের খবর গুজব: পুলিশ

রোহিঙ্গা সংকটে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্রে গড়ার আশ্বাস

দেম্বেলের দ্রুত হ্যাটট্রিকে নতুন রেকর্ড