,

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৯ কোটি ছাড়ালো

news-image

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ছাড়িয়েছে। এদিকে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও প্রায় সাড়ে ১৫ কোটি কাছাকাছি। চলতি বছরের অাগস্ট পর্যন্ত সময়ের তথ্য হিসেবে করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক প্রতিবেদনে মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকের এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা নয় কোটি ৫ লাখ।

এর মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন আট কোটি ৪৬ লাখ ৮৫ হাজার গ্রাহক।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‌‘এটি টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য। ৯ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক অর্থ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমরা অনেকদূর এগিয়ে গেছি’।

বিটিআরসির হিসাবে, অাগস্ট মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। সাত কোটি ৭ লাখ ৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি, চার কোটি ৬১ লাখ ৩২ হাজার গ্রাহক নিয়ে। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৩৪ লাখ ৬৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৮ লাখ ৭৩ হাজার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের