,

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান। আবুধাবিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

দেড় যুগ আগে বাংলাদেশ যখন টেস্ট আঙিনায় পা রাখে, আফগানদের তখন ক্রিকেটে হাতেখড়িই হয়নি। ১৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে সেই আফগানিস্তানের চেয়ে পিছিয়ে থাকাটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিব্রতকর একটি ব্যাপার।

আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলছে দু’দল। নিয়মরক্ষার এই ম্যাচটি বাংলাদেশের জন্য দেরাদুনের ক্ষত শুকানোর দারুণ একটি সুযোগ।

গত জুনেই ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আফগানিস্তানের কাছে ৩-০তে ধবলধোলাই হওয়ার লজ্জায় ডুবতে হয়েছিল বাংলাদেশকে। এই সিরিজটিই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দিয়েছে আফগানদের।

অবশ্য শুধু ওয়ানডের ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। ওয়ানডেতে দু’দলের আগের পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ, দুটিতে আফগানিস্তান। আর টি-টোয়েন্টিতে চার ম্যাচে আফগানদের তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জন্য একটি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নয়বারের দেখায় বাংলাদেশের জয় চারটি, আফগানিস্তানের পাঁচটি।

আজ ওয়ানডেতে দু’দলের ষষ্ঠ সাক্ষাতে বাংলাদেশ জিতলে মুখোমুখি লড়াইয়ে সমতা ফেরার পাশাপাশি দেরাদুনের জ্বালাও কিছুটা জুড়াবে। দু’দলই শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে শুরু করেছে এশিয়া কাপ যাত্রা। এক জয়েই নিশ্চিত হয়ে গেছে সুপার ফোরের টিকিট।

টুর্নামেন্টের মাঝপথে সূচির আচমকা বদলে গ্রুপসেরা হওয়ার ব্যাপারটি মূল্যহীন হয়ে যাওয়ায় আজকের ম্যাচটি শুধুই মর্যাদার লড়াই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা