,

যেভাবে রোবট ‘চিট্টি’ হলেন রজনীকান্ত (ভিডিও)

news-image

ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্তের ছবি ‘রোবট’ এর সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’র টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। টিজারটি সোশাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত টিজারটি ৩ কোটি মানুষ দেখেছেন।

ফিল্ম প্রডাকশন হাউস লাইকা একবছর আগে তাদের ইউটিউব চ্যানেলে এই সিনেমায় রজনীকান্তের মেকআপ ভিডিও আপলোড করেছিল। এখন সেই ভিডিওই বেশ ভাইরাল।
রজনীকান্ত তাঁর সিনেমায় কিভাবে ‘চিট্টি’ হয়ে উঠলেন এই ভিডিওটিতে তারই একটি ঝলক দেখা যাবে। শুধু তাই নয়, অক্ষয় কুমার, যিনি এই সিনেমায় ভিলেন হয়েছেন তারও মেকআপ দেখা যায় এই ভিডিওটিতে।

‘টু পয়েন্ট জিরো’ সিনেমার মেকিং ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ রঙের কিছু লাগানো হচ্ছে রজনীকান্তের মাথায়। মেকআপের কিছু সামগ্রী প্রয়োগ করা হচ্ছে মাথার মেকআপের সময়। শেষ পর্যন্ত কিভাবে মানুষ রজনীকান্ত ‘রোবট চিট্টি’ হয়ে উঠলেন তা দেখে অবাক হতে হয়।রজনীকান্ত তাঁর চলচ্চিত্রের জন্য যেকোনো রকম পরীক্ষানিরীক্ষা করতে বরাবরই প্রস্তুত।
এই ভিডিওটি এখন পর্যন্ত ১ কোটি ৭০ লাখ মানুষ দেখেছেন। চিট্টির ভূমিকায় অভিনয় করার জন্য রজনীকান্ত আবার পর্দায় ফিরে আসছেন। গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ছবিটির টিজার মুক্তি পায়।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ সিনেমার দ্বিতীয় অংশ এটি। মূল ভূমিকায় সুপারস্টার রজনীকান্ত রয়েছেন। আর অক্ষয় কুমারকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। অক্ষয় কুমার এই ছবিতে বিজ্ঞানী ডা. রিচার্ড নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও এই সিনেমায় রয়েছেন সুধাংশু পান্ডে এবং আদিল হুসেনের মতো তারকাও। অস্কারজয়ী সুরকার এ আর রহমান এই ছবির সংগীত পরিচালনা করেছেন। ‘রোবট’-এ ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনয় করেছিলেন আর ‘টু পয়েন্ট জিরো’তে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের