,

নতুন জাতীয় পরিচয়পত্র নিতে কত টাকা লাগবে?

news-image

হারিয়ে গেছে জাতীয় পরিচয়পত্র? কিংবা সংশোধন করতে চান কোন তথ্য? এ জন্য নির্ধারিত ফরমে আবেদনপূর্বক জমা দিতে হবে সরকার নির্ধারিত ফি। অনলাইনে বা অফলাইনে এই আবেদন করা যাবে।

জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হচ্ছে ১৫ বছর। এরপরই পরিচয়পত্র নবায়ন করতে হবে। নতুন করে পরিচয়পত্র নবায়নের জন্য ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পরিচয়পত্র নবায়নের জন্য আবেদন ফি ১শ’ টাকা। তবে জরুরি ভিত্তিতে নবায়নের জন্য দিতে হবে ১৫০ টাকা।

হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে সাধারণ সময়ের জন্য প্রথমবার আবেদনে ২০০ টাকা ও জরুরি ভিত্তিতে আবেদনে ৩০০ টাকা ফি দিতে হবে। এ কাজে দ্বিতীয়বার ৩০০ টাকা, জরুরি ক্ষেত্রে ৫০০ টাকা, পরবর্তী যে কোন বার আবেদনে ৫০০ টাকা এবং জরুরি ভিত্তিতে এক হাজার টাকা ফি প্রযোজ্য।

এছাড়া পরিচয়পত্রের কোন তথ্য সংশোধনের জন্য প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা ও পরের যে কোন বারের জন্য ৪০০ টাকা ফি দিতে হবে।

পরিচয়পত্র হারালে বা নষ্ট হলে বিকল্প পরিচয়পত্র সংগ্রহে নির্বাচন কমিশনের পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে নতুন ফি কমিশন সচিব বরাবর পে-অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের