,

এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়।

ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে-বিদেশে নাশকতার ষড়যন্ত্র করছে। সরকার নামানোর চক্রান্ত করছে।

সেতুমন্ত্রী বলেন, এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন। সত্য কথা বললে প্রধান বিচারপতি থাকাবস্থায় বলেননি কেন, ক্ষমতায় না থাকার অন্তর্জালা মেটানোর জন্য তিনি এসব বলছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের