,

তিন খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ফুটবল ও হকি দলের সাবেক তিন খেলোয়াড়কে ঢাকার মিরপুরে তিনটি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্ল্যাটপ্রাপ্তরা হলেন প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবার, জাতীয় ফুটবল দল ও আবাহনী লিমিটেডের সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলী ও জাতীয় হকি দলের প্রয়াত খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের ফুটবল ও হকিতে জাতীয় দলের দুই ফুটবলার ও একজন হকি খেলোয়াড়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ ফ্ল্যাটগুলো দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী খেলোয়াড় ও তাদের পরিবারের কাছে তাদের ফ্ল্যাট হস্তান্তর করেন।

প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পক্ষে তার স্ত্রী ইয়াসমীন মোনেম এবং হকি খেলোয়ার জাহিদুর রহমান পুশকিনের পক্ষে তার স্ত্রী ফাহমিদা রহমানের কাছে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন। এছাড়া জাতীয় ফুটবলার আবাহনীর সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলীর কাছে তার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।

ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সলাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের