,

মাশরাফির সামনে আরেকটি মাইলফলক স্পর্শের হাতছানি

news-image

অনলাইন ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে পাকিস্তানি তারকা পেসার শোয়েব আখতারকে ছুঁয়ে ফেলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার আরেকটি নতুন মাইলফলকের সামনে নড়াইল এক্সপ্রেস।

ওয়ানডে ক্রিকেটে আর মাত্র ৩ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সেই সঙ্গে ছাড়িয়ে যাবেন কিংবদন্তি দুই পেসার ভারতের কপিল দেব ও শ্রীলঙ্কার চামিন্দা ভাসকে।

আর ১ উইকেট শিকার করলেই পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েবকেও ছাড়িয়ে যাবেন তিনি। ইতিমধ্যে শোয়েব আখতারকে ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। সীমিত ওভারের ক্রিকেটে দু’জনেরই এখন উইকেট ২৪৭টি করে।

এখন পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলেছেন মাশরাফি। এতেই সংগ্রহ করেছেন ২৪৭ উইকেট। আর ৩টি পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশ’ উইকেটের ঘরে ঢুকে যাবেন। পাশাপাশি ওয়ানডেতে দ্রুততম ২৫০ উইকেট পাওয়া বোলারের তালিকায় পেছনে ফেলবেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও লংকান পেসমেশিন চামিন্দা ভাসকে।

কপিল ২১৮ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আর ভাস সেই তালিকায় ঢুকতে খেলেন ২০৪ ম্যাচ। আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচেই ৩ উইকেট পেলে সবচেয়ে দ্রুত আড়াইশ’ উইকেট পাওয়ার তালিকায় ঢুকে যাবেন মাশরাফি। সেক্ষেত্রে ১৯২ ম্যাচেই এ কীর্তি গড়বেন তিনি। সেই সঙ্গে কপিল-ভাসকে পেছনে ফেলবেন নড়াইল এক্সপ্রেস।

ম্যাশের সামনে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯), হরভজন সিং (২৬৯), অ্যালান ডোনাল্ড (২৭২), জ্যাক ক্যালিসকেও (২৭৩)। এত বড় নামগুলোই হয়তো তাকে আরো দূর এগিয়ে অনুপ্রেরণা দেবে।

অবশ্য নিজের রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের প্রয়োজনকেই সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। এ ম্যাচেও দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের