,

১২ ফুট লম্বা কুমিরকে মেরে ঝুলিয়ে রাখলেন ৭৩ বছরের বৃদ্ধা!

news-image

অনলাইন ডেস্ক: নিজের পোষা আদরের ছোট ঘোড়াটিকে খামারের পুকুরে থাকা কুমির খেয়ে ফেলেছে। তাই ক্ষোভে কুমিরের মাথায় গুলি করে হত্যা করেছেন কচরান (৭৩) নামের এক বৃদ্ধা।

ডেইলি মেইলের খবরে বলা হয়, আমেরিকার টেক্সাসের গুডরিচে তার খামারে এই ঘটনা ঘটে।

এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কচরান বন্দুক তাক করেছেন, আর তার মেয়ের জামাতা কুমিরটির মুখে একটি হুক দিয়ে আটকিয়ে রশি বেঁধে টান দিচ্ছে। এক পর্যায়ে কুমিড়টির মাথায় শুধু একটি গুলি করেই তার মৃত্যু নিশ্চিত করেন তিনি।

খবরে বলা হয়, মৃত কুমিরটির দৈর্ঘ্য ১২ ফুট। আর তার ওজন ৫৮০ পাউন্ড।

কচরান জানান, ৯ বছর আগে পাঁচ বছর বয়সী এই কুমিরকে খামারের পুকুরে নিয়ে আসেন তার নাতি। তার পরিবার কুমিরের মাংস খেতে পছন্দ করে।

বৃদ্ধা এই নারী বলেন, ‘আমাদের ধারণা এই কুমিরটিই আমাদের ছোট ঘোড়াটিকে খেয়েছে। কেননা এটি আকারে বড় তাই সহজেই ছোট ঘোড়াটিকে খেতে পারবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের