,

শহরে স্বাস্থ্যসেবার ৯০০ কোটি টাকা দিচ্ছে এডিবি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের শহরাঞ্চলে স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও ১১ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।

ব্যাংকটির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রিয়ান চিন বলেন, শহুরে মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশ সরকার পরিচালিত ২০১২ সালের প্রকল্পটিতে এডিবি ঋণ দিচ্ছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবার মান, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর গুণগত সেবা নিশ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন এ অর্থায়ন ২০১২ সালের প্রকল্পসহ আরও দুটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
এর আগে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম ধাপে দেশের চার শহরে স্বাস্থ্যসেবার সহায়তায় ৪ কোটি মার্কিন ডলার ঋণ এবং ৪৫ লাখ ডলার যৌথ-বিনিয়োগে সহায়তা দেয় এডিবি।

দ্বিতীয় ধাপে ২০০৫ সাল থেকে ২০১২ সালে ছয় শহর ও পাঁচ পৌরসভায় ৩ কোটি ডলার ঋণ, ৩ কোটি ডলার যৌথ-বিনিয়োগ এবং ১ কোটি ডলার অনুদান দেয় সংস্থাটি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের