,

ওসির ‘পরকীয়া কাণ্ড’ নিয়ে সংবাদ সম্মেলন

news-image

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামূল কবীরের পরকীয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াছিন শেখ (৩৫ ) নামে এক যুবক। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াছিন শেখ ওসির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ইয়াছিন শেখ তার বক্তব্যে বলেন, ‘আমার স্ত্রীর সাথে দীর্ঘ ৯ মাস ধরে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামূল কবীর পরকীয়া করে আসছে। গত ১৩ সেপ্টেম্বর আমি ঢাকা যাই। ঢাকা থেকে ওই দিন গভীর রাতে ফিরে আসি। ওসি এনামুল কবীর টুঙ্গিপাড়া গ্রামে আমার বাড়ির শয়ন কক্ষে ঢুকে আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ সময় আমি চিৎকার দিলে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর আমার শ্যালক, শাশুড়ি ঘর থেকে বের হয়ে আমাকে খুঁটির সাথে বেধে ফেলে। আমাকে তারা পাগল আখ্যা দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

ইয়াছিন বলেন, ‘ওসি আমাকে এ ঘটনার পর থেকে হয়রানি করে চলেছে। আমাকে মাদক মামলায় আসামি করার হুমকি দিয়েছে। ইতিমধ্যে আমাকে বাগেরহাট থানায় মাদক ও ব্যাংক চেক অবমাননা মামলার আসামি করা হয়েছে।’

ইয়াছিন শেখ আরও বলেন, ‘আমার স্ত্রীর সাথে ওসির পরকীয়া নিয়ে আমি গোপালগঞ্জের পুলিশ সুপারের (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) (সার্কেল সদর) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি তদন্ত করছেন। আমার সংসারের সুখ-শান্তি ফিরিয়ে আনতে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবি করছি।’

অভিযুক্ত টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামূল কবীর পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ইয়াছিন ও তার স্ত্রীকে চিনি না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে ইয়াছিনকে দিয়ে আমার বিরুদ্ধে এ কাজ করাচ্ছে। আমি তাকে কখনো মামলা দেয়ার হুমকি দেইনি। আমার জানামতে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে চাকরি দেয়ার কথা বলে ইয়াছিন বিভিন্ন লোকের কাছ থেকে টাকা আদায় করেছে বলে শুনেছি।’

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জের এএসপি (সার্কেল সদর) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘ইয়াছিন পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপার আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। অভিযোগে ইয়াছিন তার স্ত্রী, শাশুড়ি ও গাজীপুরের এক হুজুরের মোবাইল নম্বর উল্লেখ করেছে। তাদের মোবাইলের কল লিস্ট আনা হয়েছে। এসব মোবাইল থেকে ওসির ফোনে কেউ কোনো ফোন করেনি। ফলে অভিযোগটি মিথ্যা বলে প্রতীয়মান হচ্ছে।’

এএসপি আরও বলেন, ‘ইয়াছিনের কাছে আরও কল লিস্ট আছে বলে সে দাবি করেছে। গত রোববার এটি আমার কাছে জমা দেয়ার কথা ছিল। কিন্তু তিনি এখনো জমা দেননি। এটি জমা দিলে বিষয়টি আমরা আরও খতিয়ে দেখব।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর